×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-১৯
  • ৭৮৬৫৬০২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মামলার বিবাদীগণ: ১ মোঃ মহিবুর হোসেন , ২ মোঃ আমির হোসেন , ৩ মোঃ আবুল হোসেন,৪ মোঃ ছামছুল হক,৫ মোঃ আয়াত আলী।
 পীরজাদা সাংবাদিক শাহ মোঃ দিদার হোসেন ও তার পরিবার কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্ট এবং স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর অভিযোগে ৫ জনের বিরুদ্ধে চল্লিশ কোটি টাকার ক্ষতিপুরন ও  মানহানি মামলা।
মামলার বিবরণে জানা যায়, পীরজাদা সাংবাদিক শাহ মোঃ দিদার হোসেন , গদ্দিনিশীন পীর বিশ্ব আশেকে মঞ্জিল দরবার শরীফ, হবিগঞ্জ। চেয়ারম্যান সংবাদ বিডি.টিভি লিঃ, প্রকাশক/সম্পাদক সি এন আই ২৪.কম লিঃ, চেয়ারম্যান ইজি-লাইফ ইকমার্স লিঃ, চেয়ারম্যান লিবার্টি বাংলা (প্রাঃ) লিঃ, চেয়ারম্যান গ্লোবাল সোসিও ইকোনমিক এন্ড হেল্থ ডেভেলপমেন্ট সোসাইটি (জি-শেড) গভঃ রেজিঃ এস-১৩৮৭০ এর বাবা পীরে কামেল হজরত শাহ মোঃ ছদর হোসেন আল চিশতির বাৎসরিক মহা পবিত্র ওরস মুবারক প্রতিবছর ৫,৬,৭ জানুয়ারি অনুষ্টিত হয়। এরই ধারাবাহিকতায় ৫,৬,৭ জানুয়ারি ২০২৬ ইং ওরস উদযাপন করার জন্য বাদী মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বরাবর আবেদন করেন। এর প্রেক্ষিতে মাননীয় জেলা প্রশাসক ওরস উদযাপনের অনুমতি প্রদান করেন। ওরস উদযাপনের প্রস্তুতিকালে মামলার বিবাদীগণ  ১। মোঃ মহিবুর হোসেন , ২। মোঃ আমির হোসেন , ৩।মোঃ আবুল হোসেন, সর্ব  পিতা: মৃত মোঃ নূর হোসেন, সর্ব  ঠিকানা: গ্রাম: আসেরা, ডাকঘর: বেকিটেকা, থানা+জেলা: হবিগঞ্জ। ৪। মোঃ ছামছুল হক, পিতা- মৃত আকিল হোসেস, ঠিকানাঃ গ্রাম: বাটপাড়া, ডাকঘর: বেকিটেকা, থানা+জেলা: হবিগঞ্জ। ৫। মোঃ আয়াত আলী, পিতা- মৃত মর্তুজ আলী, সর্ব ঠিকানাঃ গ্রাম: আসেরা, ডাকঘর: বেকিটেকা, থানা+জেলা: হবিগঞ্জ বাদীর নিকট ওরস উদযাপন করতে গেলে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবি করেন ও বিভিন্ন বাধা-বিপত্তি সৃষ্টি করেন এবং বিবাদীগণ এই বলে হুমিক দেন যে, চাঁদা না দিলে সোস্যাল মিডিয়ায় ও পত্রপত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে ওরস উদযাপনে বাধা সৃষ্টি করবে। মামলার বাদী চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ১ নং বিবাদী তার নিজের নামীয় ফেসবুক আইডিতে গত ০৫/১২/২০২৫ ইং বাদী ও বাদীর প্রতিষ্ঠান ইজি লাইফ ই-কমার্স লিঃ এর নামে একটি মিথ্যা পোস্ট দেন । উক্ত পোস্টে বাদী প্রায় ৪,০০,০০,০০,০০০/- (চল্লিশ কোটি) টাকার ক্ষতিগ্রস্ত হন। বিবাদীগণ গত ০৮/১২/২০২৫ ইং ও ১৫/১২/২০২৫ ইং বাদী ও বাদীর বাবাকে নিয়ে স্থানীয় দুটি পত্রিকায় মানহানিকর মিথ্যা ও বানোয়াট দুটি সংবাদ প্রকাশ করান। এতে বাদীর সামাজিক মান হানি ঘটে। 
৪ নং বিবাদী ০৯/১১/২০২৫ ইং তার নিজের ফেসবুক আইডি থেকে বাদী ও বাদীর পরিবারের সুনাম, মর্যাদা হানি করার উদ্দেশ্যে মানহানিকর পোস্ট দেন এবং স্থানীয়ভাবে মব সৃষ্টি করার অপচেষ্ট চালান। 
মামলার ৫ নং বিবাদী স্থানীয় পত্রিকায় বাদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষাৎকার প্রদান করেন। এতে বাদী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন।মামলার ২ নং বিবাদী বাদীর বাবার ওরস বন্ধ করার জন্য মিথ্যা তথ্য দিয়ে একটি আবেদন করেন। 
মামলার বাদী বলেন, বিবাদীদের মানসিক, শারীরিক ও প্রাণনাশের হুমকিতে আমার জীবন অতিষ্ট হয়ে গেছে এবং বিবাদীগণ আমার ছোট ভাইকে মিথ্যা মামল, মাদক মামলা, প্রাণনাশের হুমকি প্রতিনিয়ত দিচ্ছে। আমি বা আমার পরিবারের কোন ব্যক্তির যদি অপমৃত্যু হয় তার দায় বিবাদীগণের উপর বর্তাইবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই বিজ্ঞ চীপ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের আদালত, ঢাকায় একটি মামলা দায়ের করেছি। বর্তমানে মামলাটি পিবিআইতে তদন্তাধীন আছে।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat