×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৬
  • ৩৫৬৫৫৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের চিতলমারীতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করেছে দুর্বার উন্নয়ন সংস্থা।  

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং নিয়মিত বিদ্যালয়মুখী করার লক্ষ্যেই সংস্থাটি এই সামাজিক কার্যক্রমের আয়োজন করে।

আজ রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিনিধি অরুণ কুমার সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার। তিনি বলেন, প্রাক-প্রাথমিক পর্যায়ে শিশুদের এমন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হাতে তুলে দেওয়া অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়াও দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা রানী ব্রহ্ম, সহকারী শিক্ষক মিতালী রানী রায়, ডলি রানী বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে অতিথিরা পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির খুদে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat