×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-১০
  • ৫৬৫৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-র সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করে নতুন দায়িত্ব নেওয়ায় প্রেসিডেন্ট মোহসেন রেজাইকে কাউন্সিলটির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

৭১ বছর বয়সী রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের রেভল্যুশনারি গার্ডসের নেতৃত্ব দেন। তার এই মেয়াদের প্রায় পুরো সময়ই ইরান-ইরাক যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছিল। পরে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’ বলে গত জুলাইয়ে মন্তব্য করেছিলেন রেজাই।

রেজাইয়ের পূর্বসূরি জোলঘাদরও রেভল্যুশনারি গার্ডসের সাবেক কমান্ডার ছিলেন। তিনি গত মার্চে কাউন্সিলটির নেতৃত্বে দায়িত্ব নেন।

রোববার সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জুলঘাদর এখন খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat