×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-১০
  • ৫৪৫৪৫৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাংককের একটি বারে গত মাসে অগ্নিকাণ্ডে ৩৭ জনের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় বারটির মালিকের বিরুদ্ধে অবহেলাসহ ছয়টি অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছে থাই পুলিশ।

প্রধান তদন্তকারী কর্মকর্তা সোমবার এ কথা জানান।

জনপ্রিয় রং বিয়ার না লাদ ফ্রাও রেস্তোরাঁ ও বারের মালিক সুবিচা সালাইবাত্র ১২ জুলাই সন্ধ্যায় তার প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া কয়েক ডজন মানুষের মধ্যে ছিলেন।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রধান তদন্তকারী ইসারা না পাত্থালুং এএফপিকে বলেন, ‘অবহেলার কারণে মৃত্যু, গুরুতর আহত হওয়া, ক্ষতি ও অগ্নিকাণ্ড ঘটানো, অপরাধমূলক দুষ্কর্ম এবং লাইসেন্স ছাড়া বিনোদনকেন্দ্র পরিচালনাসহ ছয়টি অভিযোগে গত সপ্তাহে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

ইসারা বলেন, ‘তিনি নিবিড় পরিচর্যা ইউনিট থেকে বের হয়েছেন। তবে চিকিৎসক এখনও পুলিশকে তার অভিযোগগুলো পড়ে শোনানোর অনুমতি দেননি।’

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পুলিশ তাকে এ ঘটনায় একমাত্র সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করার আশা করছে।

অবহেলার অভিযোগেই দোষী সাব্যস্ত হলে বারটির মালিকের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।

পুলিশ জানায়, আগুনে মৃতদের অধিকাংশই শ্বাসের সঙ্গে ধোঁয়া গ্রহণ করায় মারা যান। ছাদের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

থাইল্যান্ডে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিমালা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বিশেষ করে বার ও নাইটক্লাবগুলোর ক্ষেত্রে এ উদ্বেগ বেশি।

২০০৯ সালে নববর্ষ উদযাপনের সময় ব্যাংককের সান্তিকা ক্লাবে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৬৭ জনের মৃত্যু এবং ২ শতাধিক আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat