×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-১৩
  • ৫৪৫৪৪৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘কারিগরি দক্ষতায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে নরসিংদীতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায়নে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (NTEC) ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে এ জব ফেয়ার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের  সংসদ সদস্য  ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এ্যাড. শিরীন সুলতানা। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

দিনব্যাপী এ জব ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও টেক্সটাইল খাতের ১০ টি স্টলসহ প্রতিনিধিরা অংশ নেন। মেলায় আগত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি জীবনবৃত্তান্ত জমা, স্পট রেজিস্ট্রেশন সুযোগ তৈরি হয়। এছাড়াও তরুণদের ক্যারিয়ার গঠন এবং দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন আগত অতিথিরা।

আয়োজকরা জানান, এ ধরনের জব ফেয়ার কারিগরি ও টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের সরাসরি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে এবং দেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় কয়েকশ চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat