×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-২০
  • ৫৪৫৬৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বয়স বা ক্যারিয়ারের হিসাবে দুজনের মধ্যে প্রজন্মের ব্যবধান থাকলেও সাইফ এখনো নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। ফলে সময়ের তরুণ শিল্পীদের সঙ্গেও তাকে নিয়মিত দেখা যায়। এবার সেই তালিকায় যোগ হচ্ছেন কিয়ারা আদভানি, যিনি বলিউডের বর্তমানে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।
মঙ্গলবার (১৮ আগস্ট) পিঙ্কভিলার খবর অনুসারে, একটি ভৌতিক-থ্রিলার সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন দুজন। নির্দেশনায় থাকছেন কনিকা ঢিলন। এটিই হবে তার পরিচালনায় প্রথম ছবি। এখন চিত্রনাট্যের কাজ চলছে। বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা।
সিনেমার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কনিকার পরের ছবিতে সাইফ আর কিয়ারা একসঙ্গে অভিনয় করবেন। গল্পটা দারুণ থ্রিলার, আর তাতে অতিপ্রাকৃত উপাদানও থাকবে। সাইফ-কিয়ারাকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করা হচ্ছে।
এতদিন চিত্রনাট্যকার হিসেবেই নাম করেছেন কনিকা। তার লেখা গল্পে তৈরি হয়েছে মনমর্জিয়া, কেদারনাথ, জাজমেন্টাল হ্যায় কেয়া, হাসিন দিলরুবা, রশ্মি রকেট, রক্ষা বন্ধন আর ডাঙ্কি—যেগুলো দর্শকদের পছন্দ হয়েছে। এবার তিনি নিজেই পরিচালক হিসেবে নামছেন। তাই এই সিনেমার প্রতি দর্শকদের আলাদা নজর থাকবে বলেই মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat