×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-২০
  • ৫৫৬৫৪৫৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদের জন্য তাঁর চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না।

আজ (বৃহস্পতিবার) বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের কাছে নিজের এমন অভিপ্রায় ব্যক্ত করেন আমীর খসরু।

অর্থমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর চেয়ে ভালো চয়েজ তো হতে পারে না। দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল-জুলুম সহ্য করে এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, কষ্ট করেছেন।’

তিনি বলেন, ‘যে আন্দোলন-সংগ্রামের বিনিময়ে আমরা আজকের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি। নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটি সংসদ ও সরকার গঠিত হয়েছে। সেই আন্দোলন ও সংগ্রামে তাঁর ভূমিকা অগ্রভাগে ছিল, আমরা তা সবাই জানি। তিনি একজন সৎ ও যোগ্য মানুষ। আমি আনন্দিত যে, এরকম একজন মানুষ প্রেসিডেন্টের চেয়ার অলংকৃত করতে যাচ্ছেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শেষ কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, আমার মনে হয় জনগণ তা ভুলেই গেছে। আজকে একটি নির্বাচিত সংসদে প্রেসিডেন্ট নির্বাচন হলো সেটিও আমাদের জন্য বড় পাওয়া। এই গণতান্ত্রিক ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে।’

তিনি বলেন, যে গণতান্ত্রিক ধারা ফিরে পাওয়ার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এবং নির্যাতিত হয়েছে, সেই ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে। এটা থাকলে আমাদের প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সবাই মিলে সেই বাংলাদেশ গড়তে পারব।’

নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা কী জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের টর্চ প্যায়ারার হিসেবে আজ এখানে আসছেন। সেই গণতন্ত্র যাতে অব্যাহত থাকে এবং সেখানে তাঁর ভূমিকা বিগত দিনে যা ছিল এখনো যাতে তাই থাকে।’

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat