×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-২১
  • ৫৪৬৫৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, অক্টোবরে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের দাবি ওঠার পর এটিই তার সবচেয়ে জোরালো ইঙ্গিত।

বৃহস্পতিবার রাতে জাতীয় সম্প্রচার মাধ্যম আরটিএসকে ভুচিচ বলেন, ‘সার্বিয়ায় সংসদীয় নির্বাচন সম্ভবত ১৮ অথবা ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।’

বেলগ্রেড থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘আমরা কয়েক দিনের মধ্যে জানতে পারব। ’তবে বিস্তারিত কিছু জানাননি।

গত বছরের নভেম্বরে উত্তরাঞ্চলীয় নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর পর থেকে সার্বিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ওই দুর্ঘটনা দেশে কথিত দুর্নীতির প্রতীকে পরিণত হয়। এর পর ধারাবাহিক বিক্ষোভ শুরু হয়। মূলত শিক্ষার্থীদের নেতৃত্বে এসব বিক্ষোভে জবাবদিহির দাবি ওঠে। পরে আগাম নির্বাচনের দাবিও সামনে আসে।

স্বাধীনভাবে ভোটার গণনাকারী একটি সংস্থার হিসেবে, মে মাসে বেলগ্রেডে অনুষ্ঠিত সর্বশেষ বড় সমাবেশে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ অংশ নেয়।

নির্বাচন ২০২৭ সালের ডিসেম্বরে হওয়ার কথা। ভুচিচ বারবার আগাম নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এতদিন কোনো তারিখ ঘোষণা করেননি।

২০০০ সালে শক্তিশালী নেতা স্লোবোদান মিলোশেভিচের পতনের পর এবারই সার্বিয়ায় সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। এতে এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ভুচিচ সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

মস্কোর ঘনিষ্ঠ মিত্র ৫৬ বছর বয়সী ভুচিচ সম্প্রতি ঘোষণা দিয়েছেন, নির্বাচন ডাকা হলে তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন। তার দলের নেতারা ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে তারা ভুচিচকেই প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করবেন। এর ফলে দেশটির ক্ষমতার কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে ভুচিচের অবস্থান বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat