×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-২১
  • ৫৬৭৬৫৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের প্রসূতি কণিকা মন্ডলের মৃত্যুর ঘটনায় তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার সকালে বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী কনিকার বাড়ি পরিদর্শন করেন স্বাস্থ্যন্ত্রী। পরিদর্শনকালে তিনি কনিকার বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল হয়ে থাকলে তা যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
তিনি বলেন, স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠার জন্য সরকার কাজ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কণিকা মন্ডলের মৃত্যু হলে খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ছুটে যান। 
পরিবার সূত্রে জানা যায়, বাঘুটিয়া গ্রামের প্রশান্ত মন্ডলের স্ত্রী কণিকা মন্ডল (৩৫) সন্তান প্রসবের জন্য ফরিদপুরে ‘শমরিতা হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রায় তিন মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর থেকেই তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার পেটের ভেতরে গজজাতীয় সামগ্রী থাকার বিষয়টি শনাক্ত করেন।

অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হলেও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় কণিকা মন্ডলের মৃত্যু হয়।শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 
তিনি পরিবারটির যথাসম্ভব সহযোগিতার ব্যবস্থা করার আশ্বাস দেন।এ সময় অন্যান্যদের মধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat