×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-২১
  • ৫৪৬৫৪৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জেলা ছাত্রদল। আজ শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের রেলরোডস্থ পৌর ছাত্রদলের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এর আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়।

দরিদ্র এই মেধাবী শিক্ষার্থীদের আগামীতে পড়ালেখার খরচ চালিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে তিনি। ছাত্রদল নেতা শেখ আল মামুনের সংবর্ধনা পেয়ে খুশি এই শিক্ষার্থীরা। সবার সহযোগিতা নিয়ে পড়ালেখা করে তাদের লালিত স্বপ্ন পুরণ চায় এই শিক্ষার্থীরা। এই ২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন ছাত্রদলের নেতারা।

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে দূর্জয় ঘরামী এবং বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে অরিত্র সরকার এই ২ দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

এ সময় জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু,ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন,শামিম মুন্সি, সামির আহমেদ,রোহিত হালদার,আল আমিন শেখ,আদনান ফাহিম, রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী বলেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন ভাইয়ের সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। আমরা ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। ছাত্রদল পড়ালেখা চালিয়ে নিতে সব ধরনের সহযোগিতা এবং আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমাদের জার্নিটা সহজ ছিল না। দারিদ্রতার সাথে লড়াই করে আজ এই সাফল্য পেয়েছি। তারা পাশে থাকলে আমাদের স্বপ্ন পুরণ হবে।

বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদলকে বলেছেন সব সময় ছাত্রদের পাশে থাকতে। তারই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়। এবারের অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় গরীব ঘরের ছেলে অরিত্র ও দূর্জয় অংশ নেয়। তারা খুব কষ্ট করে পরীক্ষার ফলাফলে সাফল্য দেখিয়েছে। তাদের এই সাফল্য দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা মাথায় আসে।

তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের পড়ালেখা এগিয়ে নিতে ছাত্রদল তাদের পাশে থাকতে চায়। আমি নিজেও কষ্ট করে পড়ালেখা করেছি, তাই বড় ভাই হিসেবে তাদের পাশে থাকতে চাই। আজ যেমন পাশে থাকছি, ভবিষ্যতেও থাকতে চাই। ছাত্রদলের নেতা-কর্মীসহ বিএনপি নেতাদের সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। শিক্ষার্থীদের পাশে সব সময় থাকব। দরিদ্র মেধাবীদের খুঁজে বের করে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদেরও ধন্যবাদ জানান এই ছাত্রদল নেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat