×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-২১
  • ৫৪৫৪৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যৌতুক মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি টিপু সুলতানকে আজ গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেপ্তার করেছে বারহাট্টা থানা পুলিশ।

আজ শুক্রবার দুপুরের দিকে তাকে নেত্রকোণা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে বারহাট্টা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার টিপু সুলতান নেত্রকোণা জেলার বারহাট্টা থানাধীন সাহতা গ্রামের আবুল কাসেমের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোণা আদালতে যৌতুক নিরোধ আইনে সিআর ৬৭১(১)২০২৫ নম্বর মামলা চলমান ছিল। বিচারকার্য শেষে আদালত আসামিকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই টিপু সুলতান গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। 

পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাজাপ্রাপ্ত আসামি টিপু সুলতান গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল গতকাল রাতে জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি চম্পক দাম আরো জানান, ‘আসামি টিপু সুলতান যৌতুক নিরোধ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আইনকে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাকে জয়দেবপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোণা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat