×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডার আলবার্টা প্রদেশে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের অটোয়া কার্যালয় নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান, সত্যায়ন, জন্মনিবন্ধনসহ বিভিন্ন ধরনের সেবা দিয়েছে। বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টনের আমন্ত্রণে গত ২৮ ও ২৯ জুন দুদিনব্যাপী ওই ভ্রাম্যমাণ কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়।

কানাডার বাংলাদেশ হাইকমিশনের অনেক সেবা সাধারণত ডাকযোগে প্রদান করা সম্ভব হয় না। যেমন—এমআরপি জন্য আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্টের জন্য দেশটির পশ্চিমাঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘপথ পাড়ি দিয়ে অটোয়া যেতে হয়। যদিও আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টন এবং এর আশপাশের শহরগুলোতে প্রায় ২০ হাজার বাংলাদেশি বসবাস করেন। এই প্রদেশ থেকে অটোয়ার দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটার। কর্মরত বাংলাদেশিদের জন্য অনেক সময় এটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই স্থানীয় জনগোষ্ঠীর কাছে হাইকমিশনের সেবা পৌঁছে দিতেই বাংলাদশ কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টন এই উদ্যোগ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat