×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০২-২৪
  • ১৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি নিয়ে নানা মুনির নানা মত। ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণ বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দেওয়ার পক্ষে অনেকেই। কেউ কেউ আবার টি-টোয়েন্টি বাতিল করে দেওয়ার পক্ষে। এটা নাকি ‘পপকর্ন ক্রিকেট’! ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস তো কিছুদিন আগেই সুর চওড়া করে বলেছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি বন্ধ করা উচিত। গলার সুর চওড়া করেছেন সৌরভ গাঙ্গুলীও। তাঁর মত অবশ্য ভিন্ন। ভারতের সাবেক এ অধিনায়ক মনে করেন, টি-টোয়েন্টি ছাড়া ক্রিকেট টিকবে না। ক্রিকেটে খেলোয়াড়দের ব্যস্ততা এখন অনেক বেড়েছে। তিন সংস্করণ মিলিয়ে একটার পর একটা ম্যাচ খেলতে হয় ক্রিকেটারদের। বিশ্লেষকদের মতে, এত চাপে ক্রিকেটারদের ক্যারিয়ার ছোট হয়ে পড়েছে এবং সংক্ষিপ্ত সংস্করণে খেলতে অনেকেই টেস্ট ছেড়ে দিচ্ছেন। ব্যাপারটা যে ক্রিকেটে নেতিবাচক প্রভাব রাখছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নয়াদিল্লিতে সংবাদকর্মীরা এসব প্রসঙ্গেই গাঙ্গুলীকে প্রশ্ন করেছিলেন, অতিরিক্ত ক্রিকেট খেলোয়াড়দের হিতে বিপরীত ঘটাচ্ছে কি না? জবাবে ‘প্রিন্স অব ক্যালকাটা’র স্ট্যান্স কিন্তু টি-টোয়েন্টির পক্ষেই। ভারতের সাবেক এ ওপেনারের যুক্তি, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আবশ্যক। টি-টোয়েন্টি ছাড়া ক্রিকেট টিকবে না।’ আইসিসির কাছে টি-টোয়েন্টি ‘সোনার ডিম পাড়া রাজহাঁস’। দর্শকদের কাছে এ সংস্করণের চাহিদাই সবচেয়ে বেশি। এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে নানা দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। ক্রিকেটাররাও এসব লিগ খেলে প্রচুর টাকা কামাচ্ছেন। সব মিলিয়ে সৌরভ গাঙ্গুলী টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার পক্ষেই। দক্ষিণ আফ্রিকা সফররত বিরাট কোহলির দলের পারফরম্যান্স নিয়েও কথা বলেন বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সভাপতির দায়িত্ব পালন করা গাঙ্গুলী। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কোহলিদের জয়ের প্রত্যাশায় গাঙ্গুলীর উক্তি, ‘পারফরম্যান্স এ পর্যন্ত ভালোই। আশা করি, ওরা শনিবারের ম্যাচটা জিতবে।’ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ৫-১ ব্যবধানে জিতেছে ভারত। চলতি টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় দুই দল। কেপটাউনে আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat