×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২০-১১-১৪
  • ১১২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, শিক্ষাকে আনন্দময় করে তুলতে শিগগিরই শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে।
আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ রাসেল জিমনেসিয়ামের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,‘শিক্ষা ব্যবস্থা অনেকটা পরীক্ষা নির্ভর এবং সনদ সর্বস্ব ,একইসঙ্গে আনন্দহীন। সেটি প্রাকÑপ্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সুতরাং সংখ্যায় নয়, শিক্ষার গুণ ও মানের দিকে নজর দিতে হবে।’
তিনি বলেন, সনদ সর্বস্ব শিক্ষার পরিবর্তনের পাশাপাশি গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের আনন্দেই জ্ঞান অর্জন করবে, বাধ্য হয়ে নয়।
‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোবাবিলায় শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে যোগ্যতাই টিকে থাকার একমাত্র মানদন্ড। সময়ের প্রয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞান,তথ্য ও প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোযোগী হতে হবে।
এরআগে, শিক্ষামন্ত্রী যবিপ্রবির প্রধান ফটকস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তিনি মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডা.এম আর খান মেডিকেল সেন্টারের সামনে একটি বৃক্ষরোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat