×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০২-০১
  • ৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত ১৮০ দিনের মেয়াদ শেষে আজ সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) থেকে বিদায় নিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ মন্ত্রণালয়ের এক চিঠিতে নবনির্বাচিত মেয়রের শপথ গ্রহণ পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হককে দায়িত্ব চালিয়ে নিতে বলা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বাসস’কে জানান, ‘ছয় মাস হিসেব করে আমরা ধারণা করেছিলাম ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসক মহোদয় দায়িত্ব পালন করবেন। কিন্তু তাকে নিয়োগদানের চিঠিতে ১৮০ দিন উল্লেখ ছিল। তাই ১৮০ দিন পূর্ণ হওয়ায় আজই শেষ অফিস করলেন।’
এর আগে, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বাসস’কে জানান, ‘প্রশাসক হিসেবে আমার দায়িত্ব পালনের মেয়াদ শেষ করেছি। এ সময়ের মধ্যে আমার সর্বোচ্চ চেষ্টা ছিল চট্টগ্রামকে একটি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার। আমাকে দায়িত্ব পালনে সহযোগিতা দিয়েছেন সর্বস্তরের মানুষ।’ তিনি সংবাদ কর্মীদের সযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
প্রশাসক হিসেবে আজ সোমবার শেষ দিনে খোরশেদ আলম সুজন অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন। সকালে পরামর্শক কমিটির সঙ্গে এক জুম কনফারেন্সে মিলিত হন প্রশাসক সুজন। এতে বিভিন্ন মতামত তুলে ধরেন পরামর্শক কমিটির সদস্য প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, শিক্ষাবিদ হসিনা জাকারিয়া বেলা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও বিসিবি কর্মকর্তা আকরাম খান, প্রকৌশলী প্রবীর কুমার সেন, স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য কমডোর জোবায়ের, মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিকেলে লালদিঘি পার্কে তারই উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব ও কবিতা পাঠের আসরে সারাক্ষণ সবাইকে মাতিয়ে রাখেন। গত ৩০ জানুয়ারি একই স্থানে জোৎ¯œা উৎসবের মতো ব্যতিক্রমী এক আয়োজনে সব মহলে প্রশংসিত হন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
উল্লেখ্য, মেয়র আ জ ম নাছির উদ্দিনের ৫ বছর মেয়াদ শেষের আগ মুহূর্তে গত বছরের ৪ আগস্ট নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। সুজন দায়িত্ব গ্রহণ করেন ৬ আগস্ট। গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। তিনি শপথ গ্রহণ শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনার দায়িত্ব নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat