×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।নাশকতার মামলায় তাকে আজ কারাগারে পাঠানো হয়।
বুধবার ঢাকা মহানগর সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা য়ায়, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২ টার দিকে সালাউদ্দিনের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ ১১-২২৪৯ নাম্বারের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নি সংযোগ ও গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় ওয়ারি থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করে।
২০১৫ সালের ১২ আগস্ট সালাহউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন ওয়ারি থানার এসআই শাহআলাম । তিনি এ মামলার শুরু থেকে পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat