×
ব্রেকিং নিউজ :
হামলায় আহত অধ্যাপক আসাদকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী রিজভীর জন্মদিনে অন্ধ হাফেজদের নিয়ে ছাত্রদলের দোয়া মাহফিল যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুকে ইলিশ বিক্রির নামে চাঁদপুরে প্রতারণার দায়ে ২ জন গ্রেপ্তার বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রদল পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন? প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে
  • প্রকাশিত : ২০২৬-০৮-২১
  • ৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় অন্ধ হাফেজদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল। আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে আল মারকাজুল ইসলাম অন্ধ মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ডা. লোহানী মো. তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য সহযোদ্ধা ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে দলের প্রতি তাঁর নিষ্ঠা, ত্যাগ ও অঙ্গীকার তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নিজের যোগ্যতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণেই তিনি আজ দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রয়েছেন।’

যুবদলের সহ-সভাপতি ডা. লোহানী মো. তাজুল ইসলাম বলেন, ‘অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কর্মতৎপরতা ও নেতৃত্বগুণ ইতোমধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করি।’

সভাপতির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন,‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছাত্রদলের অন্যতম সেরা আবিস্কাার অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

২০১৫ সালের ১ নভেম্বর লন্ডনে দেওয়া এক বক্তব্যে বেগম খালেদা জিয়া রিজভী আহমেদের ত্যাগ, নিষ্ঠা ও গুণের কথা তুলে ধরেছিলেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন। আজ রিজভী আহমেদের জন্মদিন। আমরা ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’

উল্লেখ্য, একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু  কামনা করেও দোয়া করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সৈকত, ডা. মোহাম্মদ, ডা. সজীব, ডা. ফয়সাল, ডা. হাসিব, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রব্বানী, পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ডা. সাব্বির, মানিক, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, রাশেদুল আমিন, পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, ড্যাবের যুগ্ম মহাসচিব তিহান, যুবনেতা লাভলু, ছাত্রনেতা হিরন, সোহান, সাগর, রুবেল, সোহাগ, রনি ও আসলামসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat