×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৩-১৫
  • ৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলা শহরের কোর্ট চত্ত্বর ডিস্টিক লেক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। এ সময় লেকের পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, টাঙ্গাইল শহরসহ সদর উপজেলার বিভিন্ন খাস জমিসহ সরকারি জমি উদ্ধার পরিচালনা করা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) নির্দেশে ডিস্টিক লেকের পাশে যে সকল অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল, তা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এখানে রয়েছে জজ কোর্ট, ডিসি অফিস, সার্কিট হাউজ, হ্যালি প্যাড এবং পাশেই রয়েছে লেক। যা সৌন্দর্য কাজে ব্যবহৃত হচ্ছে এবং ফুটপাত দখল করার জন্য প্রতিনিয়ত এ রোডে যানজটের সৃষ্টি হতো। এজন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat