×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ১৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি বাসা থেকে হুমায়রা ওরফে নাবিলা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার পুলিশের টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, যিনি জঙ্গি দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সিটিটিসি জানিয়েছে, হুমায়রা নব্য জেএমবির নারী শাখার গুরুত্বপূর্ণ সদস্য। হুমায়রাকে তার সংগঠনে ‘ব্যাট উইমেন’ বলে ডাকা হয়। তার স্বামী তানভীর ইয়াসির করিমও নব্য জেএমবিতে সম্পৃক্ত। গত বছরের নভেম্বরে তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। হুমায়রাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, হুমায়রা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেন’র প্রধান ছিলেন। ধনাঢ্য ব্যক্তির সন্তান হোমায়রা নিয়মিত জঙ্গিকাজে অর্থায়ন করতেন। তিনি আরও জানান, গত বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের র‌্যালিতে হামলা পরিকল্পনায় হুমায়রা ওরফে নাবিলার সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই পরিকল্পনা বাস্তবায়নে তিনি অন্যতম একজন অর্থদাতা। তাকে ওই হামলায় গ্রেপ্তার করা হয়েছে। হুমায়রা রাজধানীর একটি বিলাসবহুল শপিং মলের মালিকের মেয়ে। তিনি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেন। পরে মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন। তার স্বামী তানভীরও নর্থসাউথে পড়ালেখা করেছেন। সেখানেই স্বামীর সঙ্গে জঙ্গিবাদে জড়িয়ে পরেন হুমায়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat