×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৭-২৩
  • ১১২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট, ২৩ জুলাই, ২০২১ (বাসস) : জেলার ফকিরহাটের বৈলতলীতে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংর্ঘসে ৬ জন নিহত ও ১ জন আহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৮ টার দিকে ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কে বৈলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
নিহত যাত্রীদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন- ফকিরহাটের নলধা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উৎপল রাহা (৪৫) একই এলাকার জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত(২৫) ও রামপাল উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চাকসী বাজারেরর অহিদুজ্জামানের ছেলে আব্দুল হাই (৫৫) ও বাগেরহাট সদরের দক্ষিন খানপুর এলাকার মোনতাজ শেখের ছেলে নজরুল ইসলাম শেখ (৫০) । নিহত যাত্রীদের সকলেই পানচাষী ও শ্রমিক। আহত ইজিবাইকের যাত্রী নুর মোহম্মদকে  (৬০) উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক সাতক্ষীরার রঘুনাথপুরের সিদ্দিক হোসেনের ছেলে ওসমান গনি (২০)কে পুলিশ আটক করেছে
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম খায়রুল আনাম জানান, নোয়াপাড়া থেকে ফকিরহাট গামী যাত্রী বাহি ইজিবাইক টি বৈলতলী  এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময়ে ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী ঘটনাস্থালেই নিহত হয়। মুখোমুখি সংর্ঘষে দুপড়ে মুচড়ে ইজিবাইকের মধ্যে থাকা আহত নুর  মোহাম্মদকে  উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের  চালক ওসমান গনি (২০)কে আটক করা হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ জানান, খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ৬ লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছে। তিনি জানান, কাটাখালীর নওয়াপাড়া বাজারে পান বিক্রি করে ৭ যাত্রী নিয়ে ব্যাটারি চালিত ওই ইজিবাইকে করে ফকিরহাটের দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮ টার দিকে  বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি খালি ট্রাকের  মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ইজিবাইকে থাকা ৬ জন যাত্রী নিহত হয়।
মোল্লাহাট হাইওয়ে ক্যাম্পের আইসি শেখ আবুল হাসান জানান, নিহতদের ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat