×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ১৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর ১১তম আসরে কাটার মাস্টার মোস্তাফিজের নতুন ঠিকানা মুম্বাই ইনন্ডিয়ান্স। মুম্বাই শিবিরের সঙ্গে এখন ভারতেই অবস্থান করছেন বাংলাদেশের এই তারকা। সেখানে গিয়ে তরুণ এই পেসার দেখা পেয়েছেন ক্রিকেটের রাজপুত্র শচীন টেন্ডুলকারের। আর ব্যাটিং গ্রেট শচীনের দেখা পেয়ে মুগ্ধ বাংলাদেশি এই পেসার। শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ভেরিফাইড টুইটার একাউন্টে শচীনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মোস্তাফিজ। ছবির ক্যাপসনে লিখেন, ‘একটি মহামূল্যবান এবং অনেক স্বরণীয় মুহূর্ত কিংবদন্তী শচীন স্যারের সঙ্গে। তাঁর সঙ্গে দেখা করে বেশ ভালো লাগছে।’ আইপিএলের অভিষেক পর থেকে দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। প্রথমবার আইপিএলে সবার নজরও কেড়েছিলেন তিনি। সেবার তাঁর দল জিতেছে আইপিএল ট্রফি। আর দারুণ পারফরম্যান্সের কারণে মোস্তাফিজ নির্বাচিত হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে। এবারের আসরে ২ কোটি ২০ লাখ রুপিতে মুম্বাই নিজেদের দলে ভিড়িয়েছে কাটার মাস্টারকে। আর মোস্তাফিজকে পেয়ে বেশ আনন্দিত মুম্বাই শিবির। সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচে শনিবারই মুম্বাইয়ের জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশের এই তরুণ পেস বোলার। আজ শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। প্রথম ম্যাচে মোস্তাফিজের মুম্বাইয়ের বিপক্ষে লড়বে চেন্নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat