×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-২৫
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপান সরকার তৃতীয় বছরের জন্য ‘দি  ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট (পিইডিপি-৪)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অনুদান হিসেবে ৫০০ মিলিয়ন জাপানি ইয়েন (৩৮.৯৩ কোটি টাকা বা ৪.৫৯ মিলিয়ন মার্কিন ডলার) দিচ্ছে। এ ব্যাপারে, বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি ‘এক্সচেঞ্জ অব নোটস’ ও ‘গ্রান্ট এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ  অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’র সচিব ফাতিমা ইয়াসমিন এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি ও ঢাকাস্থ জাইকা বাংলাদেশ অফিস প্রতিনিধি চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া ‘গ্রান্ট এগ্রিমেন্টে’ স্বাক্ষর করেন। প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ থেকে ২০২৩ এর মধ্যে ‘দি ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি-৪)’ বাস্তবায়ন করছে।
প্রোগ্রামটির আওতায় কারিকুলাম সংশোধন ও পাঠ্যবই উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন অব্যহতকরণ, পদ্ধতি এবং বাজেটের জন্য জাপানের অনুদানটি দেয়া হয়েছে। 
জাপান এর আগে ২০১১ থেকে ২০১৮ মেয়াদে ‘থার্ড প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি৩)’ প্রকল্প বাস্তবায়নের জন্য ২৪৯০ মিলিয়ন জাপানি ইয়েন (১৯৮ কোটি টাকার সমান) অনুদান দিয়েছে।
২০১৮ সাল থেকে বাস্তবায়িত ‘দি ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি-৪)’ প্রকল্পের প্রথম ও দ্বিতীয় বছরের জন্য জাপান ১ হাজার মিলিয়ন জাপানি ইয়েন (আনুমানিক ৭৫.৬৫ কোটি টাকা বা ৯ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিয়েছে।
জাপানের সহায়তা এ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat