×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-২৭
  • ১০২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছেন, দেশি মাছ রক্ষায় বিভিন্ন সময়ে নানা প্রকল্পের মাধ্যমে কাজ করা হয়েছে। নতুন করেও দেশি মাছ রক্ষায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা পরিকল্পনা কমিশনে পাসের অপেক্ষায় রয়েছে।
জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, অসচেতনতা, অবাধে ফসলের জমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের কারণে সারাদেশে দেশি মাছের অস্তিত্ব প্রায় বিলীনের পথে হলেও বরগুনায় এখনো বিভিন্ন প্রজাতির দেশি মাছের দেখা মেলে। দেশি জাতের এসব মাছের মধ্যে রয়েছে শোল, বাইল্যা, কাজলি, সরপুঁটি, পাবদা, খৈলশা, টাকি, কৈ, চিংড়ি, গজাল, টেংরা, চিতল, শিং, খয়রা, বাটা, পাইশ্যা, কালিবাউশ, ডগরি, জাবা, ভোলা, বাগাড়, বাঁশপাতা, কাইন, দেশি পুঁটিসহ অর্ধশত প্রজাতির মাছ। এসব মাছকে টিকিয়ে রাখতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার এখনই সময় বলে জানিয়েছেন জেলে, সাধারণ মানুষ ও মৎস্য বিশেষজ্ঞরা।
স্থানীয় মানুষের সাথে আলাপকালে তারা জানান, দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের স্বাদ অতুলনীয়। পানি দূষণ, জলাশয়ের গভীররা হ্রাস, ছোট মাছ ধরার জন্য কারেন্ট জালের ব্যবহারের কারণেও মাছে প্রজাতি ধ্বংস হচ্ছে। নানা প্রতিবন্ধকতার কারণে এসব মাছের অনেক প্রজাতি এখন চোখে পড়ে না।
জেলা মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা হালিমা সরদার জানান, মাছের রেনু ধরা পড়ে মাছের প্রজনন বাঁধাগ্রস্ত হচ্ছে। স্থায়ীভাবে মা-মাছ সংরক্ষণে প্রজননকাল নির্ধারণ করে ব্যবস্থা গ্রহণ করা অতি জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat