×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ১১০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউডের দর্শকদের বহুবার মুগ্ধ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয় বহুল প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। এবার আলিয়া হলিউডের পাড়ি দেওয়ার জন্য মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভার এর সঙ্গে চুক্তিপত্রে সই করেছেন।
সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই প্রথম হলিউড ছবির নাম ঘোষণা করবেন অভিনেত্রী। ২০২২-এ এই ছবির ঘোষণা করতে পারেন আলিয়া। বেশ কয়েকটি চিত্রনাট্য পড়েছেন আলিয়া তার মধ্যে কয়েকটি বেশ পছন্দও হয়েছে তার। আর তাই সব মিলিয়ে বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া নিয়ে বেশ উচ্ছসিত তিনি।
আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, হলিউডে জেনিফার লরেন্সকে খুব পছন্দ আলিয়ার। ছবিতে তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করেন, তেমনই কিছু চাইছেন বলি অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই হলিউডে পাড়ি দেওয়ার পরিকল্পনায় রয়েছেন আলিয়া। তবে কোন ছবি করবেন, তা নিয়ে ভাবনা চিন্তায় রয়েছেন তিনি। আমেরিকায় উইলিয়াম মরিস এন্ডেভার একটি নামকরা সংস্থা। এই সংস্থার থেকেই উঠে এসেছেন এমা স্টোন, গাল গ্যাডট, চার্লিজ থেরন এবং অন্যান্যরা।
সম্প্রতি জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র শ্যুটিং শেষ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর শেষ হতেই আবার এক নতুন যাত্রার কথা তিনি জানালেন। একদিকে হলিউডে কাজ করার অদম্য ইচ্ছা আবার একই সঙ্গে দেশে সদ্য প্রযোজনা সংস্থাও খুলে ফেলেছেন আলিয়া।
সেই সংস্থার প্রথম ছবি ‘ডার্লিং’-এ সহ প্রযোজক হিসাবে রয়েছেন অভিনেতা শাহরুখ খান। ছবিটিতে অভিনয়ও করছেন আলিয়া। এ ছাড়াও দীর্ঘ পাঁচ বছর পর আলিয়াকে নিয়েই পরিচালনায় নামছেন করণ জোহর। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat