×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ১৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- প্রকাশ হলো নীলাঞ্জনার দ্বিতীয় গান ‘ভালোবাসি বড় বেশি’। আধাঁরে ডুবে ছিলাম,তোমার হাত ধরে,আলোতে পা, তোমায় যখন পেলাম,ভুলেছি নিমেষে ব্যাথা ছিল যা- এমন কথায় গানটি লিখেছেন সজীব শাহরিয়ার এবং সুর ও সংগীতায়োজন করেছেন অঙ্কুর মাহমুদ। আর এ গানটিতে কন্ঠ দিয়েছেন নীলাঞ্জনা। গেলো বছরের মাঝামাঝি সময়ে প্রকাশ পেয়েছিল তার প্রথম গান ‘তুমি আকাশকে বলে দাও’। প্রথম গানেই সাড়া পেয়েছিলেন বেশ। গানটির সাফল্যের পর এরই ধারাবাহিকতায় দ্বিতীয় গান নিয়ে হাজির হয়েছেন তিনি। বেশ কিছুদিন আগেই গানটির ভিডিও দৃশ্যায়ণ করা হয়। গানটির ভিডিওতে মডেল হয়েছেন এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাদিয়া নদী ও এ কে আজাদ। স্বামী-স্ত্রীর গভীর ভালোবাসার এক নান্দনিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেন ভিকি জাহিদ। শুক্রবার বিকালে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। নীলাঞ্জনা বলেন, সফট রোমান্টিক একটা গান। আর গানের কথাগুলো ভীষণ সুন্দর। আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। আমার প্রথম গানটি দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। আশা করছি এ গানটিও সবার কাছে বেশ ভালো লাগবে। দর্শকদের ভালো লাগার বিষয়টিকে মাথায় রেখেই কাজটি করেছি। এ কে আজাদ বলেন, গানটি খুবই সুন্দর আর ভিডিওর গল্পটাও বেশ ভালো। ভিকি ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। সব মিলিয়ে বলবো দারুণ একটা কাজ হয়েছে। নাদিয়া নদী জানান, ভিকি ভাই সবসময়ই ডিফরেন্ট কিছু বিষয় নিয়ে কাজ করেন। এটা ভীষণ ভালো লাগে। গানটা ও ভালো লেগেছে। গানের সাথে গল্প দুটোই বেশ চমৎকার। আশা করি সবার কাছে ভালো লাগবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat