×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ১২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবসের ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ শুরু হয়েছে  বিজয় দিবস হ্যান্ডবল টুর্নামেন্ট (পুরুষ ও নারী) ।  এবারের টুর্নামেন্টে ছয়টি করে পুরুষ ও মহিলা হ্যান্ডবল দল অংশ নিচ্ছে।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পরিচালনা কমিটির চেয়ারম্যান এক্সিম ব্যাংক লিমিটেড এর পরিচালক লে: কর্ণেল (অব:) সিরাজুল ইসলাম বীর প্রতীক (বার) এবং ফেডারেশনের কোষাধ্যক্ষ ও পরিচালনা কমিটির সম্পাদক  মো: জাহাঙ্গীর হোসেন। 
উদ্বোধনী খেলায় নারী বিভাগে জামালপুর স্পোর্টস একাডেমী ৪৭-১৮ গোলে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার বিপক্ষে জয়লাভ করেছে। অন্য ম্যাচে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৩১-১৯ গোলে জামালপুর স্পোর্টস একাডেমীকে এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৭-১৮ গোলে নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলকে পরাজিত করেছে। 
পুরুষ বিভাগের ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫২-০৯ গোলে জামালপুর স্পোর্টস একাডেমীকে পরাজিত করে। 
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে:
পুরুষ বিভাগ:- ১) বর্ডার গার্ড বাংলাদেশ, ২) বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ৩) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ৪) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৫) জামালপুর স্পোর্টস একাডেমী ও ৬) আনোয়ার সরকার স্পোর্টস একাডেমী, কুষ্টিয়া।
মহিলা বিভাগ:- ১) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ২) বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ৩) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৪) জামালপুর স্পোর্টস একাডেমী, ৫) তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও ৬) বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল, নওগাঁ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat