×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ১১৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও সংগ্রামকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্থাপনায় বঙ্গবন্ধু কর্নার সংযুক্ত করা হচ্ছে। 
আজ রোববার ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে নব-নির্মিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
তিনি বলেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত বিশেষায়িত গ্রন্থসমূহ এখানে সংগ্রহ করা হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে বঙ্গবন্ধু কর্নারে রাখা গ্রন্থসমূহ পড়বে এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদালয় একইসূত্রে গাঁথা।তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানলেই বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি। 
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.মো.রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম, অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে হল লাইব্রেরিতে এই কর্নার নির্মাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat