×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরের ১৫তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান করেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। মাহমুদুল্লাহ অপরাজিত ৭০ রান করেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। আগের ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে তামিম ইকবালের ১৭৩ রানের জুটি গড়েছিলেন আফগানিস্তানের আহমেদ শাহজাদ। কিন্তু আজ দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরতে হয় শাহজাদকে। কুমিল্লার পেসার মুস্তাফিজুর রহমানের বলে লেগ বিফোর হন শাহজাদ। এডিআরএস নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি শাহজাদ। ১টি চারে ৫ বলে ৬ রান করেন শাহজাদ।
শুরুতে শাহজাদকে হারালেও পাওয়ার প্লের সুবিধা ভালোভাবেই নিয়েছেন তামিম। তাকে ভালোই সঙ্গ দেন তিন নম্বরে নামা ডান-হাতি ব্যাটার ইমরান উজ্জামান। ৬ ওভার শেষে ৪৭ রান পায় ঢাকা।
অষ্টম ওভারে ইমরানের বিদায় নিশ্চিত করেন আফগানিস্তানের ডান-হাতি পেসার করিম জানাত। জানাতের বলে বোল্ড হয়ে ১৫ রানে ফিরেন ইমরান। দ্বিতীয় উইকেটে তামিমের সাথে ৪৮ রান যোগ করেন ইমরান।
এরপর ক্রিজে তামিমের সঙ্গী হন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। রানের গতি ধরে রেখে বড় স্কোরের ভিত গড়ছিলেন তামিম-মাহমুদুল্লাহ। কিন্তু ১১তম ওভারে এই জুটির পথে বাঁধা হয়ে দাঁড়ান বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ২ বাউন্ডিারি ও ৩ ওভার বাউন্ডারিতে  ৪৬ রানে মিড-উইকেটে ধরা পড়েন জানাতের হাতে।
তামিমের আউটের পর উইকেটে গিয়ে সুবিধা করতে পারেননি শুভাগত হোম। ৮ বলে ৯ রান করেন তিনি। তবে উইকেটে গিয়েই মারমুখী হয়ে উঠেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।
তারভীরের করা ১৬তম ওভারে ১টি করে চার-ছক্কা হাকান রাসেল। তবে ঐ ওভারের শেষ বলে উইকেটে ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন রাসেল। ৭ বলে ১১ রান করেন হার্ড-হিটার রাসেল।
দলীয় ১৩০ রানে রাসেলের বিদায়ে পর মোহাম্মদ নাইমকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ। যেখানে নাইমের অবদান ছিলো ১০। রানের চাকা ঘুড়িয়েছেন মাহমুদুল্লাহই। ১৯তম ওভারে বাউন্ডারি দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৯তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদুল্লাহ।
৩৫ বলে হাফ-সেঞ্চুরি করা রিয়াদ ইনিংসের শেষ ওভারে জানাতের দ্বিতীয় বলে দারুন পুল শটে ছক্কা মারেন । শেষ বলে আবারও ছক্কা মারেন মারেন তিনি। বলটি কোমরের উপর ফুলটস হওয়াতে নো-বল ছিলো। আর শেষ বলে ফ্রি-হিটে ২ রান নিয়ে দলকে বড় স্কোর এনে দেন মাহমুদুল্লাহ। ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় ঢাকা।
৪১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭০ রান করেন মাহমুদুল্লাহ। ২ রানে অপরাজিত থাকেন মাশরাফি বিন মর্তুজা। কুমিল্লার তানভীর ৩৬ রানে ২ উইকেট নেন। মুস্তাফিজ-শহিদুল ও জানাত ১টি করে শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
মিনিস্টার গ্রুপ ঢাকা : ১৮১/৬, ২০ ওভার (মাহমুদুল্লাহ ৭০*, তামিম ৪৬, তানভীর ২/৩৬)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat