×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ১২০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, আন্দোলনকারীদের সঙ্গে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন। সকাল ১১টায় সাধারণ সম্পাদক আলোচনায় বসবেন। কখন-কিভাবে, কতজন আলোচনায় বসবে সেটা তাদের সঙ্গে আলাপ করে নির্ধারণ করা হবে। রবিবার দিবাগত রাত দুইটার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান জানান তিনি। নানক বলেন, দীর্ঘদিন ধরে কোটা পদ্ধতি চলে আসছে। যেহেতু কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাই সরকার তাদের দাবির ব্যাপারে আলোচনায় বসতে চায়। সরকারি চাকরিতে কোটা ১০ শতাংশে নিয়ে আসাসহ পাঁচ দফা দাবিতে গতকাল শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচি ছিল। দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে আসে শাহবাগে। সেখানেই বসে পড়ে তারা। আর তাদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া অবধি সেখানেই অবস্থান নিয়ে থাকার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। রাত আটটার দিকে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পরে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছোড়ে। এতে ৫০ জনের মতো আহত হয়েছেন। রাত দুইটার দিকে জাতীয় জাদুঘরের সামনে যান নানক। তিনি বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে এসেছি। কোটা পদ্ধতি সংস্কার নিয়ে সাধারণ ছাত্ররা যে আন্দোলন করছে, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আমাদের কখনো কাম্য নয়।’ আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনা করার জন্য। তিনি সবাইকে ধৈর্য ধরারও অনুরোধ জানান। সোমবার সকাল ১১টায় সাধারণ সম্পাদক আলোচনায় বসবেন। কখন-কিভাবে, কতজন আলোচনায় বসবে সেটা তাদের সঙ্গে আলাপ করে নির্ধারণ করা হবে।’ নানক আরও বলেন, ‘আন্দোলন নিয়ে কেউ কেউ গুজব ছড়াচ্ছে, আবু বকর নামে এক ছাত্র নাকি মারা গেছেন। আবু বকর নামে কোনো ছাত্র মারা যাননি। এ সময় সেখানে উপস্থিত আবু বকর সাংবাদিকদের বলেন, আমি কপালে এবং বুকে সামান্য আঘাত পেয়ে আহত হয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat