×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৩-০৮
  • ৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘দেখুন ইন্ডাস্ট্রির এত বছর হয়ে গেলো। আজ অব্দি কোনো হিরোইন সর্বাধিক পারিশ্রমিকে কাজ করেছে? আমরা শুধু বলার জন্য বলি। আর ফেমিনিস্টদের উল্টো কটাক্ষ করি। এখনও গোটা ভারতের সিনেমা পুরুষ কেন্দ্রিক।’
এ সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা কিয়ারা আদভানি নারী দিবসে নিজের ক্ষোভ এভাবেই ব্যক্ত করলেন। এছাড়া বলিউড ইন্ডাস্ট্রিতে সেই অর্থে হাতে গোনা কজন নারী নির্মাতা ছাড়া আর কোনো নির্মাতা নেই কেন।
এমন প্রশ্নের জবাববে কিয়ারা বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতেই তো নারী নির্মাতাকে সম্মান দিই না। কোনো নারী নির্মাতা এলে অনেক বড় বড় সুপারস্টার শিডিউল দিতে আস্থা পায়না। আমার নিজের একটা ছবির ক্ষেত্রে এমন হয়েছে।’
উল্লেখ্য, আগামীতে নির্মাণে বা প্রযোজনায় আসবেন কিনা এ প্রসঙ্গে কিয়ারা গণমাধ্যমকে বলেন, ‘নিজের মান সম্মান নিয়ে থাকতে চাই। তবে পরিবেশ যদি বদলায় অবশ্যই কাজ করতে চাই ছবির প্রযোজনায়।’ কিয়ারার মতে সঞ্জয় স্যারের মুভিতে প্রত্যেক নায়িকা আলাদা মর্যাদা পায়। সেটা তার স্ক্রীনপ্লেতেই ফুটে ওঠে। আলিয়ার ছবিটি দেখে তো আমি মুগ্ধ!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat