×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-২০
  • ১০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০১৩ সালে নিজের ভাই কর্ণেশ শর্মার সঙ্গে এই সংস্থা বানিয়েছিলেন বিরাট ঘরনি। ‘বুলবুল’, ‘এন এইচ টেন’, ‘পাতাল লোক’-এর মতো জনপ্রিয় ছবি এবং ওয়েব সিরিজে নির্মাতা এই তারকা ভাই-বোন। শনিবার নিজের ইনস্টাগ্রামে তিনি জানালেন, ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর সঙ্গে আর যুক্ত নন তিনি।
অভিনেত্রী এবং প্রযোজক। অনুষ্কা শর্মা গত ২০১৩ সাল থেকেই দুই পরিচয়ে পরিচিত। আগে কেবল অভিনেত্রী ছিলেন। ২০২২ সালে এসে ফের একটিমাত্র পরিচয়ে ফিরতে চাইছেন তিনি। নিজের প্রথম প্রেম, অভিনয়ের দিকে নতুন করে মন দিতে তাই প্রযোজক হিসেবে পদত্যাগ করলেন অনুষ্কা। সরে দাঁড়ালেন নিজের হাতে তৈরি প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ থেকে।
২০১৩ সালে নিজের ভাই কর্ণেশ শর্মার সঙ্গে এই সংস্থা বানিয়েছিলেন বিরাট ঘরনি। ‘বুলবুল’, ‘এন এইচ টেন’, ‘পাতাল লোক’-এর মতো জনপ্রিয় ছবি এবং ওয়েব সিরিজে নির্মাতা এই তারকা ভাই-বোন। শনিবার নিজের ইনস্টাগ্রামে দীর্ঘ লেখায় অনুষ্কা জানালেন, ‘ক্লিন স্লেট ফিল্মস’-এর সঙ্গে আর যুক্ত নন তিনি।
অভিনেত্রী লিখেছেন, ‘যখন আমি আর কর্ণেশ ‘ক্লিন স্লেট ফিল্মস’ শুরু করেছিলাম, অনেক স্বপ্ন ছিল চোখে। ভেবেছিলাম অন্য ধরনের ছবি বানাব আমরা। আজ যখন পিছনে ফিরে দেখি, গর্ব বোধ হয়। যা চেয়েছিলাম, তা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা।’ নিজের ভাইকে অনেকখানি কৃতিত্ব দিয়েছেন অনুষ্কা। কিন্তু একইসঙ্গে তাঁর বক্তব্য, ‘মা হয়েছি। পাশাপাশি পেশাদার অভিনেত্রী হতে চেয়েছি। এই সব কিছুকে নতুন কায়দায় সামলাতে হবে আমাকে। যতটুকু সময় পড়ে থাকছে, তা আমি আমার প্রথম প্রেম, অর্থাৎ অভিনয়ে দিতে চাই। তাই সিদ্ধান্ত নিয়েছি, ‘ক্লিন স্লেট ফিল্মস’ থেকে সরে দাঁড়াব। আমার বিশ্বাস, যে উদ্দেশ্য নিয়ে এই প্রযোজনা সংস্থা শুরু হয়েছিল, কর্ণেশ সেই পথেই এগিয়ে নিয়ে যাবে সংস্থাকে।’ লেখার শেষে সংস্থার সকল সদস্যের প্রতি ভালবাসা জানিয়েছেন অনুষ্কা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat