×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-২১
  • ১১২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সোনম কাপুর কি মা হতে চলেছেন এরকমই গুঞ্জনে মুখরিত ছিলো বলিপাড়া। এবারে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। সোনম নিজেই জানালেন সেই সুখবর।
সাম্প্রতিক কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে রয়েছেন তিনি। পরেছেন কালো পোশাক, তাতেই যেন মাতৃত্বের চিহ্ন ফুটে উঠেছে স্পষ্ট। ছবির সঙ্গে আগত সন্তানকে উদ্দেশ্যে জুড়ে দিয়েছে আবেগঘন কয়েকটি লাইন, ‘চারটি হাত। তোমাকে যত্নে বড় করে তোলার জন্য। দু’টি হৃদয়। তোমার সঙ্গে এক তালে হৃদকম্পন চলবে। একটি পরিবার। তোমাকে ভালবাসবে এবং পাশে থাকবে সব সময়। তোমার জন্য অপেক্ষা করে রয়েছি।’
গত বছর আগস্ট মাসে সোনমের বোন রিয়া কাপুরের বিয়েতে সোনমের পোশাক পরার ধরণ দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল, সোনম কি মা হতে চলেছেন? অনিল-কন্যার পরনে ছিল কালো রঙের ঢিলেঢালা পোশাক। সেই ছবি দেখেই ভক্তদের মনে মনে হয়েছিলো এবার বুঝি সোনমের ঘর আলো করে আসছে নতুন অতিথি। কিন্তু সেই গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী নিজেই। কিন্তু সেই গুঞ্জনই এবার সত্যি হলো। মা হতে চলেছেন সোনম কাপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat