×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ১২৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাঁধাকপি যে শুধু খেতেই মজা তা নয়, এর শক্তিদায়ক নানা ঔষধি গুণও রয়েছে৷ সহজলভ্য এই সবজি বিভিন্ন রোগকে দূরে রেখে সুস্থ থাকতেও বিশেষভাবে সহায়তা করে৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাঁধাকপিতে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’৷ আরো রয়েছে ফলিক অ্যাসিড, যা কিনা শরীরকে ভিটামিন ‘সি’ গ্রহণে সহায়তা করে থাকে৷ শীতকালীন এই সবজি রোগপ্রতিরোধক্ষমতা বাড়িয়ে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহায়তা করে৷ তাছাড়াও এতে রয়েছে ভিটামিন এ, ডি, সি, ম্যাগনেশিয়াম, আয়রন ইত্যাদি৷ ক্ষত নিরাময় করে বাঁধাকপি শরীরে ভিটামিন ‘কে’-এর অভাব পূরণ করে বিশেষ করে গলব্লাডার, লিভারের সমস্যা কিংবা কোনো অপারেশনে রক্তক্ষরণ হলে৷ তাজা বাঁধাকপি শরীরের ফ্যাট বা চর্বি যেমন ক্ষয় করে তেমনি শরীরের রক্ত পরিষ্কার ও শরীরের ক্ষত সারাতেও সাহায্য করে৷ নার্ভাসনেস ও ডিপ্রেশন দূর করতে বাঁধাকপির অ্যাসিটালক্লাইন নামের একটি উপাদান স্নায়ুকে শান্ত করে রাখে৷ কোনো কোনো নিউরোলজিস্ট ডিপ্রেশনের রোগীকে তিনমাস নিয়মিতভাবে যথেষ্ট পরিমাণে বাঁধাকপি খাওয়ার পরামর্শও দিয়ে থাকেন৷ অন্ত্র বা পেটের সমস্যায় রাতে বেশি খাওয়া-দাওয়া হলে বা রাত জাগলে অনেকের শরীর খারাপ লাগে বা মাথা ধরে, পেট ফাঁপে৷ এক্ষেত্রে হালকা সেদ্ধ বা কাঁচা বাঁধাকপির ভিটামিন ‘সি’ এবং ল্যাকটিক অ্যাসিড মাথাব্যথা ও পেটের ভারিভাবও দূর করে৷ সূত্র: ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat