×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-০৫
  • ১৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঈদকে সামনে রেখে পবিত্র রমজান মাসে নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করতে “অপারেশন ক্লিন স্ট্রিট” নামে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। তাদের সহযোগিতা করছে কমিউনিটি পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বেশ কয়েকটি টিম।
সকাল ৮টায় এই বিশেষ কার্যক্রমের শুরুতেই চাষাঢ়ায় বঙ্গবন্ধু রোড ও নবাব সলিমুল্লাহ রোডের দুই পাশে বাস, লেগুনা, সিএনজি ও ব্যাটারিচালিত অটো রিকশার সবগুলো অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করে ট্রাফিক পুলিশ। শহরে অটো রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করাসহ রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিংও নিষিদ্ধ করা হয়। ফলে কোথাও কোন যানজট না থাকায় নগরীর চেহারা অনেকটাই পাল্টে গেছে। প্রতিদিনের মতো যানজট না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি দূর হয়েছে এবং স্বস্তি ফিরে এসেছে নগরবাসির মধ্যে।
দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, রমজান মাসে মানুষ যাতে রাস্তায় স্বস্তিতে চলাচল করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্বক চেষ্টা করবে। কমিউনিটি পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে জেলা পুলিশের এই কার্যক্রম ঈদ পরবর্তী সময় পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat