×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ১২৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:-এবারের আইপিএলটা সাকিব আল হাসানের জন্য অন্য রকমই। ২০১১ সাল থেকে নিয়মিতই খেলছেন এই টুর্নামেন্টে—প্রতিবারই খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। এবার জায়গা বদলে তাঁর স্থান হয়েছে সানরাইজার্স হায়দরাবাদে। নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন পরিবেশ, নতুন সতীর্থ—উপভোগটা যে ভালোই করছেন, সেটা বোঝা যাচ্ছে। সাকিবের উচ্ছ্বাসের মাত্রাটা বোঝা গেল ফেসবুকে নিজের পেজের এক পোস্টেই। স্পিন-জাদুকর মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে একটা ছবি তুলে সেটা তুলে দিয়েছেন সবার জন্য। হায়দরাবাদের বোলিং কোচ এই শ্রীলঙ্কান কিংবদন্তি। অলরাউন্ডার পরিচয় ছাপিয়েও যিনি নিজে একজন ‘স্পিনার’, তাই গুরু হিসেবে মুরালিধরনকে পেয়ে তাঁর উচ্ছ্বসিত হওয়াটাই তো স্বাভাবিক। ছবিটির ক্যাপশন হিসেবে আবেগপ্রবণ কথাবার্তা লেখেননি তিনি। কিন্তু হালের সামাজিক যোগাযোগের মাধ্যমের ভাষায় যা লিখেছেন, সেটিই মুরালিকে নিয়ে সাকিবের মুগ্ধতা প্রকাশে যথেষ্ট। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন কেবল দুটি কথা—‘লিজেন্ড’ ও ‘রেসপেক্ট’। মুরালি নিজেও কিন্তু সাকিবকে নিয়ে আশাবাদী। বলেছেন, ‘সাকিব খুবই ধারাবাহিক একজন বোলার। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সাকিবের উপস্থিতি দারুণ কাজে দেবে।’ সাকিবের অভিজ্ঞতাকে অমূল্যই মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার ৩৪৭ উইকেট নেওয়া এই স্পিন-কিংবদন্তি, ‘আমরা যদি আইপিএলের শিরোপা জিততে চাই, তাহলে আমাদের স্পিনার লাগবে। তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দলের হয়ে। সাকিব বাংলাদেশের হয়ে বিশ্ব পরিসরে অনেক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছে, সে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছে। সে শেষের ওভারগুলো ও পাওয়ার প্লেতে খুবই ভালো বল করতে পারে।’ নতুন জার্সিতে সাকিবের আইপিএল-মিশন শুরু হচ্ছে আজ। হায়দরাবাদে নিজেদের মাঠে সাকিবের আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat