×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-০৬
  • ৯৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় আজ ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত একব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর (বয়স আনুমানিক ৪৮ বছর) পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
আজ শুক্রবার দুপুরে পাঁচবিবি উপজেলার কদমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০), নিলতপাড়া গ্রামের জামাত আলীর ছেলে গোলজার হোসেন (৩০) এবং মৃধনপাড়া গ্রামের এফাজউদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, দিনাজপুরের হিলি থেকে জয়পুরহাটগামি একটি ট্রাক পথিমধ্যে জয়পুরহাট-হিলি সড়কের কদমতলী এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে পাঁচবিবিগামী একটি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষনা করেন।
তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat