×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ১১২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। এর ফলে গণতন্ত্র সুসংহত হয় এবং দেশের উন্নয়ন গতি পায়।
প্রতিমন্ত্রী আজ রোববার সকাল ১০টায় জেলা সার্কিট হাউজে নাটোর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
পলক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মিডিয়া-বান্ধব। মিডিয়ার উন্নয়ন এবং মিডিয়াতে কর্মরতদের কল্যাণে কাজ করছে সরকার।
বর্তমান সরকার ক্ষমতায় এসে অসংখ্য ইলেকট্রনিক্স মিডিয়াকে লাইসেন্স প্রদান করেছে। সাংবাদিকদের কল্যাণে কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। করেনাকালীন সময়ে তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে।
প্রতিমন্ত্রী নাটোর প্রেস ক্লাবের নতুন কার্যালয় নির্মাণ কাজে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। প্রেস ক্লাবের কমপ্লেক্স নির্মাণ কাজে পদক্ষেপ গ্রহণসহ বাস্তবায়নে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রনেন রায় ও জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ডেইলি অবজারভার প্রতিনিধি এসএম সেদরুল হুদা ডেভিড, নাটোর প্রেস ক্লাবের সহ-সভাপতি দুলাল সরকার, যমুনা টেলিভিশনের নাজমুল হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat