×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ১২৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখরুজ্জামানের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা সরেজমিন পরিদর্শনে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকাল ১০টার পর উপাচার্যের বাসভবনে যান কাদের। তিনি ক্ষতিগ্রস্ত বাসভবন ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাবি উপাচার্য, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। উপাচার্যের বাসভবনে হামলাকে পরিকল্পিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, হামলার সঙ্গে যারা জড়িত তারা কোনো অবস্থাতেই ছাড় পাবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই হামলা একাত্তরের বর্বরতাকেও হার মানায়। একাত্তরের ২৫ মার্চ কালো রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম হামলা হয়েছিল। কিন্তু উপাচার্যের বাসভবন কখনও আক্রান্ত হয়নি। এমনকি স্বাধীনতার ৪৭ বছরেও এরকম ঘটনা ঘটেনি। বেডরুমসহ সবকিছু তছনছ করা হয়েছে। বাথরুমের কমোড, আসবাবপত্র ও ভিসির পরিবারের স্বর্ণালঙ্কার পর্যন্ত লুট করা হয়েছে। সেতুমন্ত্রী বলেন, এটি যে পরিকল্পিত হামলা তা প্রমাণিত। কারণ ক্লোজড সার্কিট ক্যামেরা বিকল করে দেওয়া হয়েছে। এই নারকীয় বর্বরতার সঙ্গে জড়িতদের কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা সত্যিকার কোটা সংস্কার আন্দোলন করতে চায় এই সমঝোতার পর তারা আন্দোলনে থাকবে না। উল্লেখ্য, চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যেই রবিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। মুখোশধারীরা বাসভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বাসার সামনে রাখা দুটি প্রাইভেটকারও পুড়িয়ে দেয়া হয়। কে বা কারা এই হামলা করেছে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। তবে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য আখতারুজ্জামান বলেছিলেন, এই হামলার পেছনে প্রশিক্ষিত সন্ত্রাসী একটি গোষ্ঠী জড়িত। লাশের রাজনীতির জন্য তারা এই তাণ্ডব চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat