×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-১৩
  • ১১২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরো দু’জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক এটিএম তৌহিদুল ইসলাম বুধবার দুপুরে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- দিনাজপুর শহরের সুইহারী মহল্লার কফিল বসাকের পুত্র বর্ণ বসাক (২২), শহরের মুন্সিপাড়া মহল্লার আরশাদ আলীর পুত্র ইমন হাসান (২৩) ও শহরের কসবা এলাকার সহিদুল ইসলামের পুত্র শাহরিয়ার শাওন (২৪)। পরিবারের আপত্তি না থাকায় তাদের মরদেহ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে আজ বুধবার দুপুর দেড়টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কের কাহারোল উপজেলার ১৩ মাইল নামক স্থানে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলো। এ সময় সদর উপজেলার সাতমাইল বাঁক এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহতদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে। পরে টহল পুলিশের সহায়তায় বুধবার ভোর সাড়ে ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা ১১ টায় আহত ইমন এবং দুপুর ১২টায় শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর আহত ২ জন দিনাজপুর শহরের মুন্সিপাড়া মহল্লার তানজিম (২০) ও শহরের বাহাদুর বাজার এলাকার রওনককে (২৩) প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় এ্যম্বুলেন্সযোগে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat