×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৭-১৫
  • ৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার শেরপুর উপজেলায় আজ ঢাকা-বগুড়া মহাসড়কে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন যাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কে ঘোগা ব্রীজের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ (৩৫) এবং অপরজন নারী (৪০) যাত্রী। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহি বাস মহাসড়কের ঘোগাব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস-এর আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন বাস যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত দশজন আহত হন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত দু’জনের মরদেহ বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat