×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ৯২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে আরো ২ হাজার ১৬৯ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন।এ নিয়ে শনিবার রাত ২টা পর্যন্ত ১৮টি ফিরতি হজ ফ্লাইটে মোট ৬ হাজার ৫০১ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৮টি, সৌদি এয়ারলাইন্সের ৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২টি বিমানে এসব হজ যাত্রী দেশে ফিরেছেন। আজ হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশের হাজি ড: মোজাম্মেল হককে মদিনাস্থ কিং ফাহাদ হাসপাতালে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন। এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও মদিনা হজ অফিসে কর্মরত চিকিৎসকরা তাঁর সঙ্গে ছিলেন।
আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের ফিরিয়ে আনার জন্য হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।
সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৫ হাজার ৩৭২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ৬ জন নারীসহ মোট ২১ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। যাদের মধ্যে মধ্যে মক্কায় ১৭ জন, মদিনায় ৩জন ও জেদ্দায় ১ জন হজযাত্রী ইন্তেকাল করেন।
এছাড়া, গত ১৬ জুলাই ঢাকা জেলার মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) পাসপোর্ট নম্বর: ইই০০৬৪৮৮৮ পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat