×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১০-২২
  • ৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় নওগাঁয় গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরষিদের উদ্যোগে সকাল-সন্ধ্যা গণ অনশন কর্মসূচী পালিত হয়েছে। বক্তাগন ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মীয় নিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে এই কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগি¦জয়ানন্দজী মহারাজ, নওগাঁ ইসকনের অধ্যক্ষ স্বামী ব্রজরাজ কৃষ্ণ দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, অধ্যাপক প্রনব রঞ্জন বসাক, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক পিযুষ কান্তি সরকার, এ্যাডভোকেট সৌমেন কুন্ডু, রামচন্দ্র সরকার, সুশীল সরকার বাদল প্রমুখ।
বক্তাগন অবিলম্বে আওয়ামীলীগের ৭ দফা দাবী পুরণসহ নওগাঁ সেবাশ্রম সংঘের ৩ বিঘারও বেশী জমি সড়ক ও জনপথ বিভাগ দখল করে রেখেছে, সেই জমি সেবাশ্রমকে ফিরিয়ে দেয়ার জোড় দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat