×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১০-২৩
  • ৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে আটক ২৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে ।
শনিবার সন্ধ্যা থেকে রাত ১১ টা পযন্ত চাঁদপুরের পদ্মা মেঘনায় অভিযান চালিয়ে নৌ-পুলিশ ২৬ জেলেকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও বাকী ১২ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্যোট শারমিন আকতার।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি জানান, মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে। আমাদের টিম গতকাল রাতে মেঘনা নদীতে টহলের সময় ২৬ জন জেলেকে আটক করেছে। এ সময় ১৪ জেলেকে ভ্র্যাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় এবং বাকী ১২ জনকে নিয়মিত মামলা দিয়ে আজ সকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat