×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনীতে বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত ১৯ ভূমি মালিককে ২ কোটি ৭৩ হাজার ৭৫২ টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন ।
এসব প্রকল্প হচ্ছে-পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্প, চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপ লাইন প্রকল্প, সোনাপুর-সোনাগাজী-জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প, এবং ফেনী অর্থনৈতিক অঞ্চল শীর্ষক প্রকল্প।
প্রকল্পগুলো বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৯জনকে এ টাকা দেওয়া হয়।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পাইপ লাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেনী সদরের ১১ জন, চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপ লাইন প্রকল্পে ৩ জন, নোয়াখালীর সোনাপুর -ফেনীর সোনাগাজী- চট্টগ্রামের জোরারগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পে সোনাগাজী উপজেলার ৪ জন, ফেনী অর্থনৈতিক অঞ্চল শীর্ষক প্রকল্পের ১ জনসহ মোট ১৯ জনকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোনেমা আক্তারের সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat