×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১১-০৪
  • ৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় জয়া। দর্শকপ্রিয় অভিনয়শৈলীর পাশাপাশি জয়ার চেহারায় বয়সের ছাপ বোঝার বিন্দুমাত্র সুযোগ নেই। এতটা ফিটনেস ধরে রেখেছেন তিনি। প্রায়ই তিনি ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন এনে দর্শকমহলে প্রশংসিত হন। তবে এবার একদম নতুন লুকে হাজির হলেন জয়া। চমকে দিলেন ভক্তকুলকে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ২৫ মিনিটে জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে- কমলা কালারের শীতকালীন পোশাকে একটি সাদা রংয়ের চেয়ারে বসে আছেন জয়া। পায়ে হাইহিল এবং গলায় সোনালী চেন। রঙিন ও মোহনীয় ছিল্কী চুলে ক্যামেরার সামনে তার উপস্থিতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
আক্তারুল আজিম লিখেছেন, ‘জয়া আহসান জীবন্ত, এটা তার প্রমাণ। এই বয়সেও তিনি তার যৌবন ধরে রেখেছেন। তার কাছে বয়স শুধু একটি সংখ্যা।’
আকরাম খান, ‘জয়া আহসান দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয়।’ শাহেদ হোসাইন লিখেছেন, ‘আমি পরী দেখি নাই কিন্তু জয়া আহসানকে দেখেছি।’
চোখ এড়ায়নি তার গলায় ঝুলালো লকেট। ওয়ালী উল্লাহ ছোটন লিখেছেন, ‘জুম করে গলার লকেটটা দেখলাম। খুব সুন্দর।’
সখিনা বিবি লিখেছেন, আমাকে বলতেই হবে জয়া আহসান একেবারেই চমত্কার এবং অত্যাশ্চর্য। অসামান্যভাবে তার যৌবন ধরে রেখেছে তিনি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat