×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে এইডস এর বিস্তার রোধ করার প্রত্যয়ে জেলায় বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, সারা বিশ্বে প্রায় সাড়ে চার কোটি মানুষ এইডস এ আক্রান্ত হলেও আমাদের দেশে আক্রান্ত মাত্র ১৩ হাজার। তবে আক্রান্তদের মধ্যে ছয় হাজার চিকিৎসা গ্রহণ করেন। এইডস রোগের ক্ষেত্রে দেশে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে এখন এইডস পরীক্ষা করা হচ্ছে। এইডস আক্রান্ত গর্ভবর্তী মায়েদের চিকিৎসা প্রদান করা হলে প্রসূত শিশুর এইডস আক্রান্তের হার ৮৫ শতাংশ হ্রাস করা সম্ভব। রক্ত্রদান কার্যক্রমে এইডস পরীক্ষা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
ইাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং পুলিশের ইন্সপেক্টর আব্দুল জব্বার। মেডিকেল অফিসার ডাঃ সাদেকুর রহমান মূল বক্তব্য উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat