×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৬
  • ৪১৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লম্বা সময় অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা আরোরা। কয়েকদিন আগেই অভিনেত্রী জানান, জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তিনি প্রস্তুত। তাহলে কি খুব শিগগিরই বিয়ে করেছেন মালাইকা-অর্জুন? এই নিয়ে জল্পনা চলছিল। এর মাঝে দু’জনের সম্পর্কের বেশ কিছু অজানা কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
সম্প্রতি মালাইকা জানিয়েছেন, তিনি অর্জুনের জন্য নিয়মিত রান্না করেন। শুধু তা-ই নয়, অর্জুন নাকি চা অবধি করতে পারেন না। তাকে রান্না করতে বলাটাও বোকামি।
মালাইকার কথায়, ‘আমিই অর্জুনের জন্য রান্না করি। যে রান্না করতেই জানে না, তাকে সেই কাজের ভার দেওয়ার কোনও মানে হয় না। তবে আমার রান্না ও খুব উপভোগ করে। এটাই ভাল লাগার জায়গা।’
দু’জনের বয়সের মধ্যে পার্থক্য ১২ বছরের। তার উপরে এক সন্তানের মা তিনি। অর্জুনের সঙ্গে সম্পর্কের প্রথম দিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকাকে। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। এখন নিজেদের মধ্যে বেশ স্বচ্ছন্দ দুই তারকাই।
এক সাক্ষাৎকারে মালাইকা জানান, বয়সের পার্থক্য নাকি কখনওই তাদের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। অর্জুন ওর বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। ও ভীষণ যত্নবানও। আমার মনে হয় না, ওর মতো পুরুষ এখনকার দিনে খুঁজে পাওয়া যায়।
‘ছাইয়াঁ ছাইয়াঁ’ খ্যাত তারকা বলেন, ‘আমি আর অর্জুন অবশ্যই নিজেদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। আমার মনে হয়, আমরা দু’জনেই তার জন্য প্রস্তুত। তবে আমরা এখনই খুব বেশি পরিকল্পনা করতে চাই না এটা নিয়ে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat