×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৬৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলার কোটালীপাড়ায় আজ ১৫০জন কৃষক বিনামূল্যে পেলেন কৃষি যন্ত্রপাতি ও ধান বীজ। 
দুপুরে কোটালীপাড়া পৌরসভা মিলনায়তনে কোটালীপাড়া উপজেলা কৃষকলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী।
কোটালীপাড়া কৃষক লীগের সভাপতি মুন্সী মাহফুজ হাসানাত কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস ও কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা।
এ সময় গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ইনছান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খালিদ, মহিলা সম্পাদিকা রাফেজা রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ১৫০ জন কৃষকের মধ্যে চারটি সেচ পাম্প, ৩০টি জমি নিড়ানি মেশিন, ১৬টি স্প্রে মেশিন ও ২০০ কেজি হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মনোজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat