×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৭৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পপস্টার ম্যাডোনার অসুস্থতা নিয়ে ভয়াবহ শঙ্কার কথা জানিয়েছে তার পরিবারের এক সদস্য। তিনি ডেইলি মেইলকে জানিয়েছেন, ম্যাডোনার অবস্থা অনেক গুরুতর ছিল এবং তার আত্মীয়রা ‘সবচেয়ের খারাপ কিছুর’ প্রস্তুতি নিয়েছিল। 
শনিবার নিউইয়র্কে ৬৪ বছর বয়সী বিখ্যাত এ মার্কিন গায়িকা অচেতন হয়ে পড়েন। এরপরই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে খবরে বলা হয়েছে। 
ওই আত্মীয় ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, গত কয়েকদিন কেউ জানতো না আসলে কী ঘটতে যাচ্ছে এবং তার পরিবার সবচেয়ে খারাপ কিছু প্রস্তুতি নিয়েছিল। 
‘এ কারণে শনিবার থেকে এটি গোপন রাখা হয়। সবাই আশঙ্কা করেছিল আমরা হয়তো তাকে হারাতে বসেছি তাকে। এটাই ছিল বাস্তব পরিস্থিতি’ সাক্ষাৎকারে বলেন এ আত্মীয়। 
তবে অবশেষে শঙ্কা কাটিয়ে সুখবর দিয়েছেন ম্যাডোনার ম্যানেজার গাই ওসেরি। বুধবার এক ঘোষণায় তিনি জানান, ম্যাডোনা ব্যাক্টেরিয়াজনিত মারাত্মক সংক্রমণে ভুগছেন। তাকে আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হতে পারে। তিনি এ ‘পপ সম্রাজ্ঞীর’ শিগগিরই পুরোপুরি সেরে ওঠার প্রত্যাশা জানিয়েছেন।
এ নিয়ে তার ‘ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে ম্যাডোনা চিকিৎসা নিচ্ছেন। গাই ওসেরি এক বিবৃতিতে বলেছেন, ম্যাডোনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তবে এখনও তার চিকিৎসা চলছে।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আশা করা হচ্ছে ম্যাডোনা তার ৮৪ দিনের ওয়ার্ল্ড ট্যুর আগামী মাস থেকে শুরু করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat