×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৫
  • ৬৬৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলা শহরের  ফুটপাত ও সড়কে অবৈধভাবে  দখলকারীদের দোকানপাটে   আজ উচ্ছেদে অভিযান চালিয়েছে রাঙ্গামাটি  জেলা পুলিশ।
বেলা ১১টা থেকে   রাঙ্গামাটি  শহরের  বনরূপা, ফরেস্ট রোড ও হ্যাপির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা  হয়।
কয়েক ঘন্টাব্যাপী চলা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমীন। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযানে শতাধিক ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত দখল করে গাড়ী পাকিং ও মূল দোকানের বাইরে সড়ক পর্যন্ত  যেসব মালামাল রাখা হয় তা অপসারণ করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান  জানান, নিরাপত্তার স্বার্থে  ও শহরের সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে  ফুটপাত ও সড়ক দখলকারীদের অবৈধ দোকানপাট ও পার্কিংয়ের বিরুদ্ধে এ উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।এ সময় শহরের ফুটপাত দখল ও অবৈধ সিএনজির যানজট মুক্ত করার দাবি জানান স্থানীয়রা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat